দক্ষিণ সিটির জলাবদ্ধতা ৭০ থেকে ১০ ভাগে নেমেছে: মেয়র তাপস
সময়োপযোগী পদক্ষেপের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার জলাবদ্ধতা ৭০ ভাগ থেকে ১০ ভাগে নেমে এসেছে বলে উল্লেখ করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ২০২০ সালেও একটু বৃষ্টি হলে শহর প্লাবিত হয়ে যেত। মনে হতো বন্যা হয়ে গেছে। সেখান থেকে আমরা জলাবদ্ধতা ১০ ভাগে নিয়ে এসেছি।বুধবার রাজধানীর বংশাল এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ খেলার মাঠের উদ্বোধন শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, বর্ষা মৌসুমে আমাদের বড় দুশ্চিন্তা অবশ্যই জলমগ্নতা এবং জলাবদ্ধতা। তবে আমরা যখন ২০২০ সালে দায়িত্ব নেই তখন খাল, নর্দমাগুলো আমাদের দায়িত্বে ছিল না। তখন অল্প বৃষ্টিতেই ঢাকা শহরের ৭০ ভাগ এলাকা জলমগ্ন হয়ে যেত, প্লাবিত হয়ে যেত। মনে হতো যেন বন্যা হয়ে গেছে।তিনি বলেন, আমরা যখন সোচ্চার হয়েছি, তখন আমাদের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বে খাল এবং নর্দমাগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর আমরা ১৩৬টা স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করি। এর ফলে জলাবদ্ধতা ১০ ভাগে নেমে এসেছে।
তিনি আরও বলেন, কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা ছাড়া এখন আর জলমগ্নতা নাই। চলমান কাজগুলো শেষ হলে আগামী মৌসুমে আর জলাবদ্ধতা থাকবে না।
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী
আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম
মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক
পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ
জ্বালানিতে অতিরিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ