রাসিক নির্বাচনে টুকুর টিফিন ক্যারিয়ারের প্রচার মিছিলে জনতার ঢল
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টুকুর পক্ষে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিলে ওয়ার্ডের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। এতে প্রচার মিছিলটি জনসমুদ্রে পরিনত হয়। গত দুই বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টুকু এবার নির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার (১৬ জুন) বিকালে প্রচার মিছিলটি ৬ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে ৬ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
এলাকাবাসী জানান, ৭ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয় এই ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী একজন সদালাপী ও মিশুক প্রকৃতির অতি সাধারণ মানুষ। তাঁর ভিতর কোনো অহংকার নেই। এলাকাবাসীর সবার সাথে সব সময় হাসিমুখে কথা বলেন। সেবা প্রত্যাশীরা কোনদিন তাঁর কাছ থেকে খালি হাতে ফেরত যাইনি। জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থীকে ওয়ার্ডবাসী খুব ভালোবাসেন। আগামীতে নির্বাচিত হলে একটি স্মার্ট ও ডিজিটাল ওয়ার্ড আমাদেরকে উপহার দিবেন বলে তিনি প্রত্যায় ব্যক্ত করেছেন।
৬ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয় টিফিন ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টুকু বলেন, উন্নয়ন স্বার্থে ওয়ার্ডবাসী আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। ওয়ার্ডবাসী আমার ডাকে ব্যাপক সাড়া দিয়েছেন। আজ এই প্রচার মিছিল প্রমাণ করে আমার জয় সুনিশ্চিত। ওয়ার্ডবাসীর ভালবাসায় আমি মুগ্ধ।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
Link Copied