ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ধোপাজান চলতি নদীতে পুলিশের অভিযানে ৮ নৌকা আটক : ২ লাখ টাকা জরিমানা


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১১:৩৮
ধোপাজান চলতি নদীতে প্রতি রাতে চলে বালু-পাথর উত্তোলন। পুলিশের অভিযানে ৮টি নৌকা আটক করে ৩টি মামলায় ২ ল‍াখ টাকা জরিমানা করা হয়েছে।
 
জানা গেছে, ধোপাজান চলতি নদীতে ঈদের পর থেকে প্রতি রাতে চলছে ড্রেজার মেশিন দ্বারা পাড় কেটে বালু-পাথর উত্তোলনের মহোৎসব। রাত হলেই বড় বড় বাল্কহেড প্রবেশ করে ধোপাজান চলতি নদীর তীরে এবং রাতের আ‍ঁধারে এসব নৌকা ড্রেজার দ্বারা লোড করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ৩০ জুলাই  রাতে অভিযান চালিয়ে কাইয়েরগা‍ঁও থেকে বালুভর্তি করে যাওয়ার পথে ৮টি নৌকা আটক করে। রোববার (১ আগস্ট) বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহীম জাদিদেরর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
জানা যায়, চলতি নদীর ডান তীরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের বিষয়টি মোবাইল কোর্টের সামনে উদ্ঘাটিত হলে ৩টি মামলায় মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
গত ৩০ জুলাই রাতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের নির্দেশে গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮টি বালুভর্তি নৌকা আটক করা হয়। অবৈধ পন্থায় বালু ও পাথর উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা