রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু
করোনা প্রতিরোধে রাজধানীতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে। আজ সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি। গতকাল রোববার (১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ২ আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং ৭ আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।
গত ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে টিকাদান চলতে থাকে। তবে পরবর্তীতে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে প্রথম ডোজ টিকা দেয়া স্থগিত করে দেয়া হয়। মে মাসে টিকার জন্য নতুন নিবন্ধন বন্ধ করে দেয়া হয়।
করোনা ভাইরাসের টিকা বিতরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে গত ২৪ জুলাই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ ডোজ দেশে পৌঁছায়। এরপর কয়েক ধাপে আরো টিকা এসেছে এবং আরো আসবে। এর ওপর ভিত্তি করেই এবার বাদ পড়াদের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হলো।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ