ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু অক্টোবরে: কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৩:৪২

আগামী অক্টোবর মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল সেবা চালু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেলের এই অংশ উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

রোববার (১৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে এই মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে সেবা চালু করা হয়। নতুন অংশটি চালু হলে উত্তরা থেকে ৩৮ মিনিটে মতিঝিল যেতে পারবেন যাত্রীরা।

অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। এখন কিছু স্টেশনে এক্সিট-এন্ট্রি নির্মাণের কাজ চলমান।

এমএসএম / এমএসএম

আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি

রাষ্ট্রপতির সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক : তথ্য প্রতিমন্ত্রী

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি

ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার