মনিরামপুরে নৌকা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচন করতে চান বাবলু ভট্টাচার্য্য
যশোর-০৫ মণিরামপুর সংসদীয় আসন থেকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন বাবলু ভট্টাচার্য্য। গতকাল রোববার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই ঘোষনা দেন। আওয়ামীলীগের নীতিনির্ধারণী ফোরামের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য পিষূষ কান্তি ভট্টাচার্য্যরে জৈষ্ঠপুত্র বাবলু ভট্টাচার্য্য। তিনি দাবী করেন, দূনীতিকে উচ্ছেদসহ মণিরামপুরবাসীকে আলোর পথ দেখাতে আমি নির্বাচন করতে সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই মণিরামপুর রাজনীতিতে অস্বচ্ছলতা বিরাজ করছে। তা ছাড়া দূর্নীতি তো আছেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বাবার রাজনৈতিক উত্তারাধিকারী হিসেবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে মণিরামপুরবাসীর সাথে থাকতে চাই। বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতিদ্বন্দ্বি হতে চাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, এটা কোন ব্যক্তির প্রতিদ্বন্দ্বি করতে চাচ্ছি না। রাজনীতি করা এটা নাগরিক অধিকার। নৌকা প্রতীক না পেলে তিনি প্রার্থী হবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নই ওঠে না।
শাফিন / শাফিন
বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নেত্রকোণায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত
আলফাডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে লাঠি খেলা অনুষ্ঠিত
কালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হল ৫৫ তম জাতীয় সমবায় দিবস
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত