ঈদের ছুটি বাড়ার ঘোষণা আসতে পারে আজ
নির্বাহী আদেশে ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করা হচ্ছে কিনা, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠক থেকে আসতে পারে আজ সোমবার।
আসন্ন ঈদের ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যে প্রস্তাব করেছে, সেটি যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে তাঁর কাছে এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা এখনও (সিদ্ধান্ত) হয়নি। সুপারিশটি মন্ত্রিসভায় গেছে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। এবার ঈদের সরকারি ছুটি এক দিন (২৭ জুন) বাড়িয়ে চার দিন করতে গত ১৩ জুন সুপারিশ করে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সেদিন বৈঠক শেষে ওই কমিটির সভাপতি মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। বিষয়টি নিয়ে এদিন মন্ত্রিসভায় আলোচনা হলে ছুটির সিদ্ধান্ত আজই জানা যেতে পারে।
ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে আসছে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
এমএসএম / এমএসএম
আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি
রাষ্ট্রপতির সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক : তথ্য প্রতিমন্ত্রী
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক
নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮
বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী