মনিরামপুরে দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড
মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেনকে ক্লোজড করা হয়েছে। গতকাল সংশ্লিষ্ট কতৃপক্ষ তাদেরকে ক্লোজড করে পুলিশ লাইন যশোরের সংযুক্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানাগেছে।
জানাযায়, গত ১৮ জুন মনিরামপুরের গৌরিপুর গ্রামে শরিফুল ইসলাম দারোগা আশিকুজ্জামান ও ইমরান হোসেনকে অভিযুক্ত করে যশোর আদালতে মামলা দায়ের করেন। পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানিয়েছে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা হওয়ায় তাদেরকে ক্লোজড করা হয়। গত ১২ জুন উপজেলার রতনদিয়া গ্রামের কুদ্দুসের ছেলে মুরাদ হোসেন একই এলাকার শরিফুল ইসলামের ছেলে হাসিবুর রহমানকে বার্মিজ চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় জনগণ চাকুসহ মুরাদকে আটকিয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশিকুজ্জামান, এএসআই ইমরান হোসেনের কাছে হস্তান্তর করে। অভিযোগ রয়েছে পুলিশ অজ্ঞাত কারণে চাকুসহ ঘটনাস্থল থেকে মুরাদকে ছেড়ে দেয়। এ ঘটনার ন্যায় বিচার দাবী করে চুকিকাঘাতে রক্তাক্ত জখম হাসিবুরের পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। এদিকে, মামলা দায়েরের বিষয়টি জানতে একজন সাংবাদিক এসআই আশিকুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচারণ করেন ওই কর্মকর্তা। সাংবাদিকের সাথে পুলিশ কর্মকর্তার অসৌজন্য মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অতঃপর জাতীয় দৈনিক সকালের সময়সহ বিভিন্ন দৈনিক পত্রিকার শিরোনাম হলে সোমবার সংশ্লিষ্ট দপ্তর থেকে রতনদিয়া গ্রামে সরেজমিন তদন্ত করেন। এরই জের হিসেবে মঙ্গলবার আশিকুজ্জামানসহ দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়।
এ ব্যাপারে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান এর সাথে যোগযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে ক্লোজড করা হয়েছে তবে সেটি ডিপার্টমেন্টের বিষয়।
শাফিন / শাফিন
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান