ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ডা. সংযুক্তা সাহাকে সেন্ট্রাল হাসপাতালের লিগ্যাল নোটিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ১২:১২

সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২১ জুন) ডা. সংযুক্তা সাহার বাসার ঠিকানায় সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

আইনজীবী মাজহারুল ইসলাম এ নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার তিনি নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ দিনের মধ্যে ডা. সংযুক্তা সাহা বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন সেন্ট্রাল হাসপাতালের পক্ষে আইনজীবী মো. মাজহারুল ইসলাম।

গত মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে।

তিনি আরও বলেন, আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা।

ডা. সংযুক্তা সাহা বলেন, নিজেদের গাফিলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে। আমি আপামর জনগণেরই একজন লোক। আমি হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম সাম্রাজ্য রক্ষার জন্য সহজ লক্ষ্যে পরিণত হয়ে গেছি। আজও যদি আমরা এ অনিয়ম সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমার বিরুদ্ধে ওনাদের বোনা ধুম্রজালে আবদ্ধ থাকি, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা পরিশুদ্ধিকরণের হাত থেকে আরও একবার মুখ থুবড়ে পড়ে থাকবে।

ডা. সংযুক্তা সাহার এসব বক্তব্য প্রত্যাহারেই লিগ্যাল নোটিশ দেয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, গত ২৪ বছর ধরে সরকারি নিয়ম-কানুন মেনে রোগীদের সেবা দিয়ে আসছে সেন্ট্রাল হাসপাতাল। কিন্তু ডা. সংযুক্তা সাহার মিথ্যা, জাল এবং বানোয়াট বিবৃতিগুলো অত্যন্ত মানহানিকর। এর ফলে সেন্ট্রাল হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে। 

সেন্ট্রাল হাসপাতাল সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রত্যাহার এবং হাসপাতালের বিরুদ্ধে আরও মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকার একটি সুযোগ হিসেবে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর