ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লন্ডনে এনায়েত উল্লাহ আব্বাসীর অনুষ্ঠান বাতিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২৩ দুপুর ১১:৪১

বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর একটি অনুষ্ঠান বাতিল করেছে লন্ডনের স্থানীয় প্রশাসন। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি কনফারেন্স হলে স্থানীয় সময় বুধবার (২১ জুন) এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 

কিন্তু দেশটির মূলধারার গণমাধ্যম জিবি নিউজে এনায়েত উল্লাহ আব্বাসীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে আব্বাসীর বিরুদ্ধে ‘ঘৃণা ছড়ানোর’ অভিযোগ ওঠে। এরপর স্থানীয় কর্তৃপক্ষ ওই অনুষ্ঠান বাতিল করে দেয়।

জিবি নিউজ জানায়, নিউহ্যাম কাউন্সিলকে আব্বাসীর বিভিন্ন বক্তব্য শোনানো হয়। যেখানে তিনি বলেছিলেন, যারা মুহাম্মদ সা.-এর সমালোচনা করে তাদের মাথা ‘কেটে ফেলতে হবে’। ৯/১১ সন্ত্রাসীদের প্রশংসা করা উচিত।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাজ্যে আসার পর প্রথমে বার্মিংহামে বক্তব্য দেন। যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে তিনি নটিংহ্যামেও বক্তব্য রাখেন।

তবে, বাংলাদেশের এই বিতর্কিত ধর্মীয় বক্তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়ার কারণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধর্মীয় বক্তা আব্বাসী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে নিন্দা করেছিলেন। তিনি বিবর্তনবাদকে অস্বীকার করে চার্লস ডারউইনকে ‘গাঁজাখোর’ বলে অভিহিত করেছিলেন।

আব্বাসীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৯/১১ হামলার সংগঠক ওসামা বিন লাদেন ও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের প্রশংসা করে বলেছিলেন, ৫০ বছর সাধনার পরও লাদেন ও ওমরের জুতা বহন করার যোগ্যতা কারোর হবে না।

একজন ব্রিটিশ বাংলাদেশি যিনি জিবি নিউজকে আব্বাসীর এসব বক্তব্যের বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেন, এটা জেনে ভালো লাগছে যে নিউহ্যাম কাউন্সিল আব্বাসীর অনুষ্ঠান বাতিল করেছে। কারণ তার বক্তব্য ব্রিটিশ সমাজের জন্য সম্ভাব্য হুমকি। কোনো বিদ্বেষী ধর্ম প্রচারককে ব্রিটেনে আসতে দেওয়া উচিত নয়; যারা উগ্রবাদী ধর্মীয় দৃষ্টিভঙ্গি ব্যবহার করে কোনো জাতি বা সম্প্রদায়কে উগ্রবাদী, উৎসাহিত বা প্রভাবিত করতে পারে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমাদের সমাজে চরমপন্থার কোনো স্থান নেই। বিভেদ ও ঘৃণার বীজ বপনকারীদের মোকাবিলা করতে আমরা আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় সম্প্রদায় ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি।

শাফিন / শাফিন

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে