ঢাকার জনসংখ্যা এখন ২ কোটি ১০ লাখ
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকার জনসংখ্যা এখন ২ কোটি ১০ লাখ। এসব মানুষের সবাই ঢাকা ওয়াসার পরিষেবা নিচ্ছেন। তবে তাদের মধ্যে মিটার ভিত্তিক গ্রাহক মাত্র ৩ লাখ ৮৭ হাজার।
বৃহস্পতিবার সংসদে হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
অপরদিকে ২০২২ সালের ২৭ জুলাই প্রকাশিত জনশুমারিতে ঢাকার জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৭০৮ জন বলে উল্লেখ করা হয়। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসিন্দাদের সংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন।
সংসদে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঋতুভেদে ঢাকায় দৈনিক পানি চাহিদা ২১০-২৬০ কোটি লিটার, যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।
সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সারাদেশে ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বর্তমানে সারাদেশে পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার।
কাঁচা সড়ক পাকাকরণ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ পেলে কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
শাফিন / শাফিন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী
আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম
মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক
পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ
জ্বালানিতে অতিরিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ