ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১২:১০

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, আজ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। অনলাইনে আগেই সব টিকিট বিক্রি হয়েছে। মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।

শনিবার (২৪ জুন) সকালে স্টেশন ব্যবস্থাপকের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আন্তঃনগর ট্রেনে ২৭ হাজার যাত্রী পরিবহন করবেন। আন্তঃনগর কমিউটার ট্রেন মিলে আজ দিনভর ৫০ হাজার যাত্রী তাদের গন্তব্যে যেতে পারবেন। আজ ঢাকা থেকে আন্তঃনগর ৫২টি ট্রেন ছেড়ে যাবে। আগামীকাল থেকে আরও দুইটি স্পেশাল ট্রেন চলবে। ঢাকা-লালমনি ও ঢাকা-পঞ্চগড় স্পেশাল দুইটি ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।

তিনি বলেন, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ফলে রেলের লাভ লোকসান বিবেচ্য বিষয় নয়। যাত্রী সাধারণরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারেন এটাই আমাদের লক্ষ্য।

স্টেশনের তথ্য মতে, ঢাকা থেকে প্রতিটি ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। এসবের মধ্যে ভোর ৬টায় ধূমকেতু এক্সপ্রেস, ৬টা ২০ মিনিটে পারাবাত এক্সপ্রেস, ৬টা ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস, ৭টা ১৫ মিনিটে এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, সাড়ে ৭টায় তিস্তা এক্সপ্রেস, ৭টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী এক্সপ্রেস, ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ও সকাল ৯টা ১০ মিনিটে রংপুরের উদ্দেশে রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে