ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ২:২৫

ঢাকায় দুইদিনের সফরে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি জেনারেল পিয়েরে ল্যাকোক্স। চলতি বছরের শেষ দিকে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। ওই সম্মেলনের প্রস্তুতি সভায় অংশ নিতে ঢাকায় আসছেন তিনি। 

আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানায় শান্তিরক্ষী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এতে জাতিসংঘের শান্তিরক্ষায় অংশগ্রহণ ও অর্থায়নকারী সদস্য দেশগুলোর মন্ত্রীরা যোগ দেবেন। এসব দেশের প্রতিনিধিরাই বাংলাদেশে প্রস্তুতি সভায় অংশ নেবেন। এটি রোববার ও সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে।  ৪০ দেশের শান্তিরক্ষাবিষয়ক মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা ছাড়াও অন্য প্রতিনিধিরা অংশ নেবেন। 

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, প্রস্তুতি সভায় অংশগ্রহণ ছাড়াও প্রতিনিধিরা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। তাদের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাকোক্স এবং ব্যবস্থাপনা কৌশল নীতি ও মানদণ্ডবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার ঢাকায় এসেছেন আন্ডারসেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে