ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নারী প্রকৌশলী সামিটে অঙ্গিকার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের অগ্রাধিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ৩:২২

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের অগ্রাধিকার ও নারী বান্ধব প্রকৌশল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে  'আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস' উপলক্ষে শুক্রবার (২৩জুন) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৪র্থ নারী প্রকৌশলী সামিট-২০২৩   উদযাপিত হয়েছে। নারী প্রকৌশলী সামিটের আয়োজক ছিলেন দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন।  

সামিটের উদ্বোধন করেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো : আবদুস সবুর। সামিটের এবারের স্লোগান ছিল 'দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিতকরণ'।

সামিটে বক্তারা বলেন, দিন দিন প্রকৌশল পেশায় নারীর অংশগ্রহণ বাড়চ্ছে এটা আশার কথা কিন্ত নারী বান্ধব কর্মপরিবেশ কমে যাচ্ছে যা হতাশার। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলোতেও নারী প্রকৌশলীরা কাজ করছে৷  আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী প্রকৌশলীদের অগ্রাধিকার দিতে হবে৷ প্রকৌশল পেশাজীবি সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি নারী চ্যাপ্টার খোলার দাবি জানান অনেক নারী প্রকৌশলীদের৷ পরে সাংবিধানিক নিয়মেই খুব দ্রুত আইইবিতে নারী চ্যাপ্টার খোলার আশ্বাস দেন আইইবির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক।  

দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের আহবায়ক ও আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মৌসুমী সালমিন। 

নারী প্রকৌশলী সামিটের চেয়ারপার্সন শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগমের সভাপতিত্বে সামিটের সঞ্চালনায় ছিলেন এমআইএসটি'র সহযোগী অধ্যাপক  ড. প্রকৌশলী শামীমা আক্তার, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসফিয়া সুলতানা। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী শারমিনা জামান, প্রকৌশলী শাহানা ফেরদৌস বীথি, প্রকৌশলী শামীমা কবির, ড. রোজী সিদ্দীকি, সোনিয়া নওরীন প্রমুখ।  

সামিটের শুরুতে রমনা থেকে একটি র‍্যালি বের হয়ে প্রেসক্লাব হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শেষ হয়। সবশেষে কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সামিটের সমাপ্তি ঘোষণা করা হয়৷  

উল্লেখ্য যে ২০১৭ সাল থেকে ইউনেস্কো ২৩ জুনকে আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস পালন করে আসছে৷

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে