সৌদি পৌঁছেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত (২৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট) ১ লাখ ২২ হাজার ৮৩৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১ লাখ ১২ হাজার ৫৬২ জন।
এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৩৩০টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।
হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
এদিকে এখন পর্যন্ত ২৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২২ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৭২)।
এদিকে, শনিবার রাত ৯টায় মক্কার বাংলাদেশ হজ অফিসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ ব্যবস্থাপনার সর্বশেষ প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক ও আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (২৬ জুন) থেকে মূল কার্যক্রম শুরু হবে। তবে, আজ (রোববার) সন্ধ্যা থেকেই মানুষ মিনার উদ্দেশে যাবেন। সেখান থেকেই হজের মূল কার্যক্রম শুরু হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত