রাজাকার আমজাদ মোল্লাসহ ৪ জনের মৃত্যুদণ্ড
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমজাদ হোসেন মোল্লাসহ যশোরের বাঘারপাড়ার চার রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রোববার এ রায় ঘোষণা করেন।এ সময় আসামি আমজাদ হোসেন মোল্লা এজলাসে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক।
পলাতক আসামিরা হলেন- ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লা। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যশোরের বাঘারপাড়ার চাঁদপুর গ্রামের ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, ময়েনউদ্দিন ও আয়েনউদ্দিন আয়নাকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া যায়। একই সময়ে খুনের শিকার হন মাগুরার শালিখা থানার সীমাখালী বাজার ঘাটের মাঝি রজব আলী বিশ্বাসও।
এ ছাড়া নির্যাতন, আটকসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ এনে ওই চারজনের নামে মামলা করা হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ আট সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
এর আগে গত ১১ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ