এক ইয়াবা কারবারিকে ধরিয়ে দিল আরেক কারবারি
নোয়াখালীর সুবর্ণচরের এক ইয়াবা কারবারির তথ্যমতে আরেক ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- উপজেলার মধ্য চরবাটা গ্রামের মৃত হাফিজুর রহমান খোকন সর্দারের ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালা আজাদ (২৯) এবং তার সহযোগী পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে আবদু রহিম (৩৩)। সোমবার (২ আগস্ট) আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজার ও চরমজিদ কলোনির রাস্তার মাথা থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ইয়াবা কারবারি কালা আজাদের কাছ থেকে ইয়াবা কিনে যাওয়ার পথে উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজার থেকে রোববার সন্ধ্যায় ইয়াবা ব্যবসায়ী আবদুর রহিমকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তার ভাষ্যমতে পাইকারি ইয়াবা কারবারি কালা আজাদকে উপজেলার চরমজিদ কলোনির রাস্তার মাথা থেকে আটক করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় সোমবার সকালে দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২