ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলায় জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের অবহিতকরণ সভা


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ৯-৭-২০২৩ দুপুর ১১:৫০
মোংলায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের উপজেলা পর্যায়ে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলায়) সকাল ১০টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন এর আর্থিক সহায়তায় স্থানীয় উন্নয়ন সংগঠন বাদাবন সংঘ এই প্রকল্প বাস্তবায়ন করছে।
 
মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল)  মুশফিকুর রহমান তুষার, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোহাম্মদ আলিমুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, বিভিন্ন ইউপি সদস্য, প্রজেক্ট কডিনেটর পপি আক্তার, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।
 
সভায় প্রজেক্ট অফিসার আল ফারুক কাজী প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করে বলেন এই প্রকল্পের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও নারী নেতৃত্বের সক্ষমতা তৈরি।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাদাবন সংঘ এর এই ক্রিয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু পীড়িত উপকূলের মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সাথে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের পথ সুগম হবে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত