ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে আনলেয়াশিং দি পাওয়ার অব জেন্ডার ইকুয়ালিটি: আপলিফটিং দি ভয়েসেস অব উমেন এন্ড গার্লস টু আনলক আওয়ার ওয়ার্ল্ড’স ইনফাইনাইট পসিবিলিটিজ শীর্ষক এক সেমিনার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং ইউএনএফপিএ বাংলাদেশের চিফ অব হেলথ্ ডা. ভিভাভেন্দ্রা সিং রঘুবংশী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সর্ব পেশায় নারীদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে এবং তারা অত্যন্ত সফলতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সমাজের উন্নয়নে বলিষ্ঠ অবদান রাখছেন। নারীদের রিপ্রোডাক্টিভ রাইটস্ সংরক্ষন এবং প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সফলতা অর্জন করেছে বলে উপাচার্য উল্লেখ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধকার প্রশ্নত্তোর পর্বে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই