বিআইসিএম
নবশিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট এর ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বিআইসিএমের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। আরও উপস্থিত ছিলেন পিজিডিসিএম প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, বিআইসিএম’র ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমা। তারা পিজিডিসিএম’র বিভিন্ন দিক সম্পর্কে এবং প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। বিআইসিএমের মাধ্যমে পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট প্রোগ্রামটি পুঁজিবাজারের উপর ২৪ ক্রেডিট বিশিষ্ট একটি প্রোগ্রাম। প্রোগ্রামটি ৯ মাসে ও দুই সেমিস্টারে বিভক্ত। একমাত্র বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষায়িত পিজিডি প্রোগ্রাম পরিচালনা করে থাকে। যা পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং পুজিবাজারে ক্যারিয়ার গড়ার জন্য বিশেষভাবে স্বীকৃত।
এমএসএম / এমএসএম
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই