এমটিবি ও চর্কি
চুক্তি সই
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড তার গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত ও সমৃদ্ধ করার চলমান অঙ্গীকারের অংশ হিসেবে চর্কি’র সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব চুক্তি ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের অংশ হিসেবে, নতুন এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা চর্কি’র তিন মাসের একটি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। এমটিবি স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপে নিবন্ধিত হওয়ার পরে, অ্যাপ ব্যবহারকারীরা চর্কি’র বৈচিত্রময় কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে বিনোদনের একটি জগত উন্মোচন করতে সক্ষম হবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও চর্কি’র মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়ে একটি চুক্তি সই হয়। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং চর্কি’র প্রধান নির্বাহী, রেদোয়ান রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, খালিদ হোসেন ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান এবং চর্কি’র লিড মার্কেটিং এন্ড গ্রোথ, ফয়সাল মুজিব-উ-রহমান ও লিড সেলস, আব্বাস উসমান রেজা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম