নাগেশ্বরী ব্লাড ব্যাংকের রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। স্বোচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর আয়োজনে বৃহস্পতিবার উপজেলার রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আলোচনাসভায় সবাইকে কমপক্ষে দুইটি করে গাছ লাগাতে বলা হয় এবং পরে স্কুল ক্যাম্পাসে বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সহ-সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক বাইজিদ ইসলাম সোহান, দপ্তর সম্পাদক মশিউর রহমান মিঠু, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, হারুন অর রশিদ, উম্মে কুলসুম, শাহিন মিয়া, রোকন, জাহানারা, খাদিজা, মুন্নি পারভিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত