৯ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস
দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সকাল থেকে আকাশে মেঘের বিচরণ থাকলেও বৃষ্টির পর মাঝে মাঝে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করছে।
এমএসএম / এমএসএম
নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন
সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী
গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪
শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
Link Copied