২৩ জুলাই শুরু হচ্ছে "ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩"
২৩ জুলাই থেকে শুরু হচ্ছে "ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩"। দেশে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৫ জুলাই। সমাপনী দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হবে। উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে।
আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এবারের প্রতিযোগিতায় ১১৮টি দল নিবন্ধন করে, যাদের মধ্যে থেকে ৪০টি দলকে চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়। এদের মধ্যে থেকে "হোয়াইটপেপার" মুল্যায়নের মাধ্যমে চারটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। স্টুডেন্ট ক্যাটাগরিতে বিজয়ী এই চারটি দলের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে পাবে "প্রফেসর জামিলুর রেজা চৌধুরী" চ্যাম্পিয়ন পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রানার্স আপ, চতুর্থ পুরস্কার ব্রোঞ্জ এবং চতুর্থ পুরস্কার "বেস্ট প্রোটোটাইপ"। চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং ব্রোঞ্জ পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ২ লাখ, ১ লাখ এবং ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার। আর প্রফেশনাল ক্যাটাগরিতে নগদ ৫ লাখ টাকা পুরস্কার জেতারও সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়।
এছাড়াও তিন দিনের এই আয়োজনে অনলাইনে চারটি সেমিনারের আয়োজন করা হবে যেখানে দেশি বিদেশি বক্তারা অংশ নেবেন।প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে ডাটা জালিয়াতি, প্রতারণা ও হ্যাকারদের মোকাবেলায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন এই অলিম্পিয়াড ব্লকচেইন ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিযোগিতার আয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টেকনহেভেন কোম্পানি লিমিটেড, আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিস। পার্টনার প্রতিষ্ঠান হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইএফসি, বিকাশ, জনতা ব্যাংক, এবং রুপালি ব্যাংক।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত