ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্বতন্ত্র প্রার্থী তরিকুলের ভোট বর্জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ১:৫৭

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ এনে এই বর্জনের ঘোষণা দেন তিনি।

সোমবার বেলা পৌনে ১২টায় বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। তরিকুল ইসলাম বলেন, 'কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমি আশা করেছিলাম নির্বাচন হয়তো সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। কিন্তু তা হচ্ছে না।' 

তিনি বলেন, 'আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের মতো ছোট ছোট স্বতন্ত্র প্রার্থীদের মূল্যায়ন করেন না। আমাদের কোনো কথা ও অভিযোগ তারা আমলে নেন না।'

তরিকুল ইসলাম বলেন, 'নির্বাচনে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়া এমন সব কারণে নিজের আত্মসম্মান থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি এই নির্বাচন বর্জন করলাম, সরে দাঁড়ালাম।'  

বনানী মডেল স্কুলের ৫১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাথী মাহমুদ বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো। ভোট প্রয়োগের ক্ষেত্রে কারও কোনো বাধা নেই। তবে কেন্দ্রটিতে ভোটারের উপস্থিতি কিছুটা কম।

আসনটির সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হচ্ছে।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে