ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নৌকার আরাফাতের জয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২৩ রাত ৯:৪১

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮,৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫৬০৯ ভোট।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কেন্দ্রের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশসহ সবাই তদন্ত করছে।

তিনি জানান, নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সব কেন্দ্রের ফলে নৌকা প্রতীকে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ২৮,৮১৬ ভোট; একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ৫৬০৯ ভোট, গোলাপ ফুল প্রতীকে কাজী মো. রাশিদুল হাসান ৯০৩ ভোট, ছড়ি প্রতীকে মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকে মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট, সোনালি আঁশ প্রতীক ২০২ ভোট, লাঙ্গল প্রতীকে সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে বৈধ ভোট ছিল ৩৭০৩৭, বাতিল হয়েছে ৩৮৩ ভোট। মোট ভোট পড়েছে ৩৭৪২০টি, ভোট কাস্টিং হার ১১.৫১ শতাংশ। ভোটের আনুষ্ঠানিক ফল আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে