ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ৪:৯
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়রম্যান খায়রুল হুদা চপলের মা বেগম সুফিয়া নুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ ‍আগস্ট) দুপুর ২টায় শহরের লক্ষ্মশ্রী ঈদগাহ ময়দানে মরহুমার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে তেঘরিয়া গাজী দরগাহ কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা পরিাচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন- মরহুমার বড় ছেলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, খায়রুল কবির নোমেন, যুগ্ম-সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, অ্যাড নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, মানবসম্পদ সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব মো. আবুল হাসনাত, যুবলীগ নেতা মো. কামরুল হাসান শিপন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জিতু, সুনামগঞ্জ জজকোর্টের এপিপি অ্যাড. দেবাংশু শেখর দাস, সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম-আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো. জেবুল মিয়া, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবু, যুবলীগ নেতা পাভেল আহমদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দেসহ বিভিন্ন  রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
 
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট তার মায়ের আত্মার জন্য সকলের নিকট দোয়া চান। তিনি মায়ের জীবদ্দশায় কারো মনে কোন প্রকার দুঃখ কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেয়ার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য তিনি সোমবার রাত সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে সিলেট উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর। উপস্থিত সকলেই মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহাত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা