ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দেউলিয়া হয়ে, হিরো আলমকে আঁকড়ে ধরেছে বিএনপি: ইঞ্জি. আবদুস সবুর


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৮-৭-২০২৩ বিকাল ৬:৪০
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। সব হারিয়ে হিরো আলমকে আঁকড়ে ধরেছে বিএনপি। হিরো আলম টপিকই একমাত্র আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে তাদের (বিএনপির)৷  
 
মঙ্গলবার (১৮ জুলাই) কুমিল্লার চান্দিনায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি, দেশ বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলার আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর। 
 
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ৬৩ জেলায় একযুগে বোমা হামলা করে নিশ্চিহ্নের রাজনীতি শুরু করেছে বিএনপিই। ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে সেই সময়ের প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারেক রহমান৷  
 
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন শক্তিশালী অবস্থানে আছে৷  বিএনপির নালিশের সাথে বাস্তবতার কোন মিল নেই।  রাজনৈতিকভাবে বিএনপি ক্ষমতায় আসার কোন ভরসা না পেয়ে এখন হিরো আলমকে আলোচনায় নিয়ে এসেছে।  
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।  কুমিল্লা উত্তর জেলার সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রোশন আলী মাষ্টারের সঞ্চালনায় কুমিল্লা উত্তরের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের