ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরীতে ইসলামী যুব আন্দোলনের ৭ম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২২-৭-২০২৩ বিকাল ৫:২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ইসলামী যুব আন্দোলনের আয়োজনে শুক্রবার বিকেলে এ উপলক্ষে মোটর সাইকেলের একটি বিশাল র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার কলেজ মোড় জামে মসজিদের সামনে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সদস্য হারিসুল বারি রনি, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আজাহার আলী (বিএসসি) প্রমুখ। শেষে মাওলানা মো. হাবিবুল্লাহ জিহাদীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ