ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নাগরপুরে ৬টি মসজিদে অনুদান ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-৭-২০২৩ বিকাল ৫:৩৭
২১ জুলাই শুক্রবার বিকালে মামুদনগর পূর্ব পাড়া ঈদগাহ মাঠে টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম সম্রাটের সভাপতিত্বে মামুদনগর সবুজ সংঘের সাধারণ সম্পাদক সাগর শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট কোঃলিঃ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য ব্যারিস্টার খন্দকার রেজা-ই- রাকিব।
 
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন- ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আ’লীগের ইশতেহারে ছিল আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে। আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে পেরেছি।
এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা আগামী ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 
আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড় সমুদ্রসীমা জয় করতে পেরেছি। আগামীতে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ উৎক্ষেপনের মাধ্যমে আমরা এই সমুদ্রসীমা থেকে বিভিন্ন ধরনের সামগ্রিক সম্পদ আরোহন করতে টেকনোলজির সহযোগিতা নিতে পারবো, দেশকে বহিশত্রুর আক্রমন হতে রক্ষা করতে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারব এবং সমগ্র বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করতে পারব।
রাজনীতির বিষয়ে একটি কথা বলতে চাই, আমি আমার দায়বদ্ধতা থেকেই এই দেলদুয়ার নাগরপুরে রাজনীতি করতে এসেছি। আমার বেড়ে ওঠা নাগরপুরেই। এখান থেকে নিয়ে যাওয়ার কিছু নেই। আপনারা আমাদেরকে যা দিয়েছেন সেই দায়বদ্ধতা থেকেই দেলদুয়ার নাগরপুরের মানুষের জন্য কিছু করার লক্ষ্যে রাজনীতি করতে এসেছি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নাগরপুর দেলদুয়ারের মানুষের প্রতি যাদের ভালোবাসা রয়েছে তাদের মনোনয়নের জন্য আপনাদেরকেই জনমত সৃষ্টি করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নাগরপুর দেলদুয়ারের সন্তানকেই মনোনয়ন দেবেন।
আমরা একটি স্মার্ট দেলদুয়ার নাগরপুর গড়ার লক্ষ্যে আসুন ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে কাজ করে যাই এবং ২২ জুলাই শনিবার ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব এর নিজ বাস ভবনে নাগরপুরের ৬ টি মসজিদের উন্নয়ন মূলক কাজের জন্য অনুদান তুলে দেন মসজিদ কমিটির কাছে। দক্ষিণ দুয়াজানি চৌরাস্তা মসজিদ, মীরনগর মসজিদ, দুয়াজানি মধ্যেপাড়া মসজিদ, বলবনাপাড়া মধ্যোপাড়া মসজিদ, নাগরপুর পূর্ব পাড়া মসজিদ ও নাগরপুর দক্ষিণ পাড়া মসজিদ। 
 
এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, সহবতপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার তথ্য সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আসাদুজ্জামান নাদিম, যুবলীগ নেতা সজন মাহমুদ, খন্দকার সিয়াম, শামীম প্রমূখ।

এমএসএম / এমএসএম

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা

মুরাদনগর পরীক্ষা কেন্দ্র ছাত্রদল নেতৃবৃন্দ, পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

সংরক্ষিত নারী আসনে বড়লেখা থেকে প্রথম মনোনয়ন পেলেন জহরত আদিব

কুমিল্লা বোর্ডে এসএসসি পরিক্ষায় ছাত্রদের ছাড়িয়ে ছাত্রী ২৯ হাজার বেশি

মানিকগঞ্জে আকস্মিক পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন

পুরস্কার যখন দুর্নীতির ঢাল:অপকর্ম ঢাকতে নতুন কৌশল সুপারভাইজার থেকে জেলার প্রশাসনিক কর্মকর্তা