পুনরায় নির্বাচন চেয়ে ইসিতে হিরো আলমের লিখিত অভিযোগ
পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ করেছেন আলোচিত ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি করে আমাকে হারানো হয়েছে। আমি পুনরায় নির্বাচন চাই।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে লিখিত অভিযোগ নিয়ে ইসির আগারগাঁও অফিসে আসেন হিরো আলম।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হিরো আলম বলেন, ১৭ তারিখের নির্বাচনে আমাকে কারচুপি করে হারানো হয়েছে। আমি পুনরায় নির্বাচন চাই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে ১২-১৩ বছরের বাচ্চারা পর্যন্ত ভোট দিয়েছে। অনেককে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে।
এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে তিনি আর নির্বাচনে যাবেন না এমন কথা উল্লেখ করে তিনি বলেন, এই নিয়ে আমি তিনটি নির্বাচনে অংশ নিয়েছি। তিন নির্বাচনেই আমার ওপর হামলা হয়েছে, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। কাজেই সামনে এই সরকার কিংবা নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন করব না। শুধু একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানাতে এসেছি। জানি এর হয়তো কোনো প্রতিকার পাবো না। একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে লিখিত অভিযোগ জানিয়ে গেলাম।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত