ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রামপুরায় ঘরের ভেতর ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ১০:৩১

রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর্থিক অসচ্ছলতার কারণে এই দম্পতি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সাথে দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর আমরা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই। 

মরদেহ উদ্ধার হওয়া এই দম্পতির স্বামীর নাম জুয়েল (২৮) ও স্ত্রীর নাম নাসরিন (২২)। 

তাদের সম্পর্কে ওসি রফিকুল ইসলাম বলেন, জুয়েল মাটি কাটার কাজ করতেন এবং নাসরিন গৃহকর্মীর কাজ করতেন। স্বামী অসুস্থ হওয়ায় সেটিও করতে পারতেন না। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা এখন পর্যন্ত অন্য কোনো ঘটনা পাইনি।

জুয়েলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম এবং নাসরিনের কিশোরগঞ্জ বলেও জানান ওসি।  

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে