আইটিপণ্য সরবরাহ বিধিনিষেধের আওতার বাইরে রাখার নির্দেশ
তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা খাতের আওতায় আনা হয়েছে জানিয়ে চলমান বিধিনিষেধে কম্পিউটার হার্ডওয়্যার পণ্য সরবরাহে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। কোনো কম্পিউটার হার্ডওয়ারের সমস্যা হলে তা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া ব্যক্তিদের পরিচয়পত্র পরীক্ষা করে চলাচলের অনুমতি দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। বুধবার (৪ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত মন্ত্রিসভায় হয়েছিল। বাংলাদেশ কম্পিউটার সমিতির দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কখনো কখনো এটি মানা হচ্ছিল না। তাই ৩ আগস্ট সংশ্লিষ্টদের কাছে আবার চিঠি দেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা খাতের আওতায় এনে লকডাউন চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহ এবং সল্যুশন প্রদানের অনুমতি দেয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সব জেলা প্রশাসক এবং ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে বিধিনিষেধ চলকালীন যোগাযোগ, স্বাস্থ্য ও চিকিৎসা, খাদ্য, শিক্ষা, গণমাধ্যমসহ এসব খাতকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তথ্যপ্রযুক্তি খাত। অধিকাংশ প্রতিষ্ঠান অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখছে।
জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমগুলো সচল রাখতে তথ্যপ্রযুক্তির সব সেবা অনলাইনে দেয়ার সুযোগ নেই। বর্ণিত সেবা কার্যক্রম সক্রিয় রাখার জন্য তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা হিসেবে গণ্য করে হার্ডওয়্যার সরবরাহকারী এবং সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত জনবলকে চলাচলের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
এমতাবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের সার্ভিসগুলো চালু রাখতে কম্পিউটার হার্ডওয়্যার পণ্য সরবরাহ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি সেবা প্রদানকারী হিসেবে বিবেচনা করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শনসাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্মরত জনবলের চলাচলের অনুমতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এমএসএম / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা