অগ্নি সন্ত্রাস ও মিথ্যা বক্তব্যের মাধ্যমে চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি: ইঞ্জি.আবদুস সবুর
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, 'অগ্নি সন্ত্রাস ও ক্রামাগত মিথ্যা বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জমায়াত। অগ্নি সন্ত্রাসের উপর ভর করে চলছে বাংলাদেশ নালিশ পার্টি তথা বিএনপি-জমায়াতের রাজনীতি। জনসমর্থন হারিয়ে বিদেশী প্রভুদের কাছে ধন্য দিতে ব্যস্ত দলটি। বিএনপি যতই নাটক করুক না কেন ভিন্ন পথে ক্ষমতায় আসার সুযোগ দেশের কোন দিনই জনগণ দিবে না'।
সোমবার (৩১জুলাই) কুমিল্লার তিতাস উপজেলার আসমানীয়া ও দাশকান্দি বাজারে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও অবস্থান ধর্মঘটের প্রতিবাদে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে জনসংযোগ কালে এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জমায়াত এখন দিশেহারা হয়ে গেছে। জনগণ এখন আওয়ামী লীগ সরকারের উপর আস্থা রাখছে। বিএনপির পক্ষে কোন জনসমর্থন নেই৷ তাই বিএনপি-জমায়াত তাদের পুরনো রুপে ফিরছে অগ্নিসন্ত্রাস এর মাধ্যমে। তাদের আসল চরিত্র আবারো দেশের মানুষের কাছে পরিস্কার করেছে। তারা দেশের উন্নয়ন চায় না। বিএনপি-জমায়াত চায় দেশ আরো পিছিয়ে যাক। কিন্তু দেশের জনগণ তা আর হতে দিবে না। দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে রয়েছে, উন্নয়নের পক্ষে রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরো বলেন, গতকাল (রবিবার) যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষকরাই বলেছেন এই সরকারের (আওয়ামী লীগ) অধীনে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হতে কোন বাধা নেই। সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে৷ জনগণের ভোটের মাধ্যমে আরাবো ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ।
এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়সহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
Link Copied