দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে বিএনপি চ্যাম্পিয়ন: ইঞ্জি.আবদুস সবুর
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও অভাবনীয় উন্নয়নে জনপ্রিয়তা হারিয়ে বিএনপি এখন আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বারবার দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে বিএনপি চ্যাম্পিয়ন হচ্ছে৷
বুধবার (০২ আগস্ট) ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নির্বাচনী এলাকা কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি,কড়িকান্দি, সাতানী ইউনিয়নে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে জনসংযোগে এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, গণতন্ত্র ও জনগণের উপর আস্থা নেই বিএনপির। অতীতেও ছিল না। বিএনপি-জামায়তের সময় সাড়ে তিন'শ উপজেলায় নির্বাচন কমিশনার তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল৷ বিএনপি আজিজ মার্কা কমিশন গঠন করে নির্বাচনের আয়োজন করেছিল। দেশের মানুষ এখন আজিজ মার্কা কমিশন চায় না।
তিনি আরও বলেন, বিএনপি দেশের ভাবমূর্তি নেতিবাচকভাবে বিদেশিদের কাছে তুলে ধরছে।বাংলাদেশীদের খারাপ চোখে দেখছে বিদেশিরা। সবদিক বিবেচনা করেই, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। দেশ-বিদেশে কোথাও আর জায়গা পাচ্ছে না দলটি (বিএনপি)। তাই অগ্নি সন্ত্রাসী কার্যক্রমেই ভরসা রাখছে।
বৃষ্টি উপেক্ষা করে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে জনসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান, যুবলীগ নেতা সরোয়ার বাবু, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
Link Copied