ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ওমানে বাংলাদেশের নারী এমপি আটক, পরে মুচলেকায় ছাড়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ১২:৫

ব্যক্তিগত সফরে ওমানে গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি দেশেটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ রকম কোনো খবর তাঁর জানা নেই।

মঙ্গলবার রাতে ওমানের হাফফা হাউস মাস্কাট হোটেলে এই ঘটনা ঘটে। একটি সূত্র জানায়, মাস্কাট হোটেলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর সঙ্গে বৈঠক করার সময় দেশেটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে। কারণ ওই বৈঠকের ব্যাপারে কোনো অনুমতি ছিল না। প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পান তিনি। 

নাম না প্রকাশ করার শর্তে এক কূটনীতিক  বলেন, এমপি খাদিজাতুল আনোয়ার সনির সফরটি ব্যক্তিগত। কিন্তু শ’খানেক নেতাকর্মী নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন। ওমানে অনুমতি ছাড়া এমন কর্মসূচি নিষেধ। তাই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে আটক করে। পর দিন সকাল সাড়ে ১০টার দিকে মুচলেকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যদের এখনও ছাড়া হয়নি।

বুধবার এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘এ রকম কোনো খবর আমরা জানি না। সরকারিভাবে আমরা কাউকে সেখানে পাঠাইনি এই মুহূর্তে।’

খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ রফিকুল আনোয়ারের মেয়ে।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে