নাগেশ্বরীতে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং শিক্ষার্থীদেরকে গাছের চারা বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলামের সঞ্চালণায় এ সময় শহীদ শেখ কামালের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, অফিসার ইনচার্জ আশিকুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেনসহ অন্যরা। শেষে ডিএম একাডেমি ফুটবল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু