নাগরপুরে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
টাঙ্গাইল নাগরপুর উপজেলায় মামুদনগর ইউনিয়ন ৬ নং ওয়াড কলমাইদ শাপলা সংঘের উদ্যোগে কলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনেজাতির জনকের পুত্র বিশিষ্ট ক্রিড়া সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নাইট ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট কোঃলিঃ সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
বক্তব্যতে তিনি বর্তমান সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কাজের চিত্র তুলে ধরেন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন সে বিষয়ে জনগণের কাছে বলেনএখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা আগামী ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড় সমুদ্রসীমা জয় করতে পেরেছি। আগামীতে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ উৎক্ষেপনের মাধ্যমে আমরা এই সমুদ্রসীমা থেকে বিভিন্ন ধরনের সামগ্রিক সম্পদ আরোহন করতে টেকনোলজির সহযোগিতা নিতে পারবো, দেশকে বহিশত্রুর আক্রমন হতে রক্ষা করতে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারব এবং সমগ্র বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করতে পারব।
রাজনীতির বিষয়ে একটি কথা বলতে চাই, আমি আমার দায়বদ্ধতা থেকেই এই দেলদুয়ার নাগরপুরে রাজনীতি করতে এসেছি। আমার বেড়ে ওঠা নাগরপুরেই। এখান থেকে নিয়ে যাওয়ার কিছু নেই। আপনারা আমাদেরকে যা দিয়েছেন সেই দায়বদ্ধতা থেকেই দেলদুয়ার নাগরপুরের মানুষের জন্য কিছু করার লক্ষ্যে রাজনীতি করতে এসেছি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নাগরপুর দেলদুয়ারের মানুষের প্রতি যাদের ভালোবাসা রয়েছে তাদের মনোনয়নের জন্য আপনাদেরকেই জনমত সৃষ্টি করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নাগরপুর দেলদুয়ারের সন্তানকেই মনোনয়ন দেবেন।আমরা একটি স্মার্ট দেলদুয়ার নাগরপুর গড়ার লক্ষ্যে আসুন ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে কাজ করে যাই। এসময়ে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, সাবেক চেয়ারম্যান বেকড়া ইউনিয়ন পরিষদ আসাদুজ্জামান কিসলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার তথ্য বিষয়ক সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামা, সাবেক জি এস নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ আসাদুজ্জামান খান নাদিম ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুমিল্লা-৯ আসন, আবুল কালামকে মন্ত্রী চান ২ উপজেলাবাসী
রায়গঞ্জে বসতবাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি- সিগারেট জব্দ
সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে ‘অন্যায়ের অবসান’: পররাষ্ট্র উপদেষ্টা
ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ
বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
কুমিল্লার-৯ আসন সহ, ১১টি আসনের ৮৩ প্রার্থীর ৫৭ জনেরই জামানত বাজেয়াপ্ত
নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা
পাঁচবিবিতে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চাঁদপুরে সিলমোহরকৃত ২০৩ ব্যালট উদ্ধারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১