ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শুদ্ধাচার পুরস্কার পেলেন নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ৪:১২

শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন। সার্বিক কার্যক্রমের ২০২২-২৩ অর্থবছরে দাপ্তরিক কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক রোববার বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর ভবনে উপ-পরিচালকের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তার হাতে শুদ্ধাচার সম্মাননা স্মারক তুলে দেন উপ-পরিচালক আলী আর রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস, আব্দুল হালিম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এনামুল হকসহ সকল উপজেলা যুব উন্নয়ন অফিসারগণ।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন বলেন, এই পুরস্কার আমার নাগেশ্বরী উপজেলার সকল যুবকদের অর্জন। এই পুরস্কার আমার কাজকে আরও গতিশীল করেবে। আমাকে কাজে দায়িত্বশীল করবে। আমি যাতে উপজেলার সকল যুবক ও যুব মহিলাদেরকে আত্মকর্মসংস্থানসহ তাদেরকে স্বাবলম্বী করতে কাজ করতে পারি সে ব্যাপারে সকলের সহযোগিতা আমার কাম্য।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ