ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশের স্টার্টআপ এগিয়ে নিতে কাজ করছে এক্সেলারেটিং এশিয়া, বাংলাদেশ এঞ্জেলস ও শপআপ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৭-৮-২০২৩ রাত ৯:২০

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে এগিয়ে নিতে একসাথে কাজ করছে এক্সেলারেটিং এশিয়া, বাংলাদেশ এঞ্জেলস এবং শপআপ। এ উপলক্ষ্যে সম্প্রতি মহাখালীতে অবস্থিত শপআপ-এর প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিন এক্সেলারেটিং এশিয়া পিচ নাইট: ঢাকা এডিশন অনুষ্ঠিত হয়। সেসময় বিভিন্ন স্টার্টআপ-এর প্রতিষ্ঠাতারা এক্সেলারেটিং এশিয়া টিমের সামনে তাদের আইডিয়া শেয়ার করে কাঙ্ক্ষিত বিনিয়োগ লাভের সুযোগ পান। এক্সেলারেটিং এশিয়া কোহর্ট ৯-এর সাক্ষাৎকার পর্বে উত্তীর্ণ হয়ে বিজয়ী দল হিসেবে ‘পালস-টেক’ গ্র্যান্ড প্রাইজ – গোল্ডেন টিকেট জিতে নেয়। উক্ত কোহর্টের অংশ হিসেবে, স্টার্টআপগুলো ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগসহ এক্সেলেটরের সকল সুবিধা লাভের সুযোগ পায়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন এক্সেলারেটিং এশিয়া ইনভেস্টর হাই টি: ঢাকা এডিশন অনুষ্ঠিত হয়, যা ছিল বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। ইভেন্টে অংশগ্রহণকারীরা এক্সেলারেটিং এশিয়া’র সহ-প্রতিষ্ঠাতা ও জেনারেল পার্টনার আমরা নাইডু এবং ঢাকা-ভিত্তিক পোর্টফোলিও কোম্পানিগুলোর বিনিয়োগকারী ও অংশীদারদের সাথে সাক্ষাতের সুযোগ পায়। 

ইভেন্ট সম্পর্কে শপআপ-এর ফাউন্ডিং মেম্বার এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার শাহীন সিয়াম বলেন, “এক্সেলারেটিং এশিয়া ও বাংলাদেশ এঞ্জেলস-এর সাথে এই আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। দেশের বৃহত্তর স্টার্টআপ ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তন আনতে, জনসংযোগ বাড়াতে এবং একটি উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার প্রচারে শপআপ প্রতিশ্রুতিবদ্ধ।”

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত