বাফওয়া কর্তৃক ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা প্রতিপাদ্যে বাফওয়া কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী ৮ আগস্ট তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটির স্কুল-কলেজসহ বাফওয়ার সকল অঙ্গসংগঠনে বঙ্গমাতাকে নিয়ে স্বরচিত কবিতা প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বঙ্গমাতার জীবনী গ্রন্থ উপহার প্রদান করা হয়। এছাড়াও, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্নত্যাগ ও মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে দিবসটিতে বাফওয়া কর্তৃক আর্তমানবতার সেবায় গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে “বাফওয়া ফার্মেসী” উদ্বোধন, বাফওয়া লাশবাহী এ্যাম্বুলেন্স উদ্বোধন এবং স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার “রূপকল্প-২০৪১”-এর সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান অতি অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরণের ২৪টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), কমান্ড্যান্ট এএফআইপি, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশার-এর এয়ার অধিনায়কগণ, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যাবৃন্দ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু এবং বাশারের কমিটির সদস্যাবৃন্দসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ