ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ফজিলাতুন নেছা মুজিবের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৮-৮-২০২৩ রাত ৮:৩৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "বঙ্গমাতা" এর  প্রিমিয়ার শো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় "বঙ্গমাতা" স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন গৌতম কৈরী। ৭ আগষ্ট  বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো এর অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  
স্বাগত বক্তব্যে মহাপরিচালক  বলেন, মহিয়সী নারীদের মধ্যে অন্যতম ছিলেন বঙ্গমাতা। বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি তা দেখে যেতে পারেন নি। আজ সেই সোনার বাংলা প্রতিষ্ঠায় স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত, নান্দনিক দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের অংশগ্রহণে সেই লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিশিষ অতিথির বক্তব্য প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জনাব মো: মাহবুব হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জনাব মো: মাহবুব হোসেন বলেন- "বঙ্গবন্ধর জাতির পিতা হিসেবে স্বীকৃতি লাভের পেছনে বঙ্গমাতার অবদান অতুলনীয়। বঙ্গমাতাকে নিয়ে এ ধরনের ডকুমেন্টারি নির্মাণের প্রসংশা করেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, " জাতির পিতার জাতির পিতা হিসাবে বেড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান মহিয়সী নারী বঙ্গমাতার। শুধু বঙ্গবন্ধুর স্ত্রী হিসাবে নয়, সাথী ও রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেজন্য বঙ্গমাতার অবদানকে যথাযথ স্বীকৃতি দিতে হবে"।
প্রধান অতিথির ভাষণ প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। তিনি বলেন - "মহিয়সী নারী বঙ্গমাতা আজীবন সুখে-দুঃখে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। মানুষের অধিকার আদায়ে, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত-উজ্জীবিত করেছেন। সারাজীবন নিজের আনন্দ-সুখকে বিসর্জন দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েছেন। সাধারণ নারীর পক্ষে এটা কখনো সম্ভব নয়। বঙ্গমাতার ত্যাগের মহিমাকে কেউ ন্পর্শ করতে পারবে না। প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নের লক্ষে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন উল্লেখ করে "বঙ্গমাতা" চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

 

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত