সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহীদদের স্মরণে ও শ্রদ্ধায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রারম্ভে যথাযথ সম্মান এবং ভাবগাম্ভীর্যপূর্ণভাবে সাউথইস্ট ব্যাংক মাসব্যাপী চলমান শোক পালন কর্মসূচির আওতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী “জাতীয় শোক দিবস ২০২৩” উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনকল্পে সভার সভাপতি এবং সভায় অংশগ্রহণকারী সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থতি ছিলেন। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের সকল শাখা ও উপশাখার প্রধানগণ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
উক্ত শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় শোক দিবস উপলক্ষ্যে আগস্ট মাসব্যাপী ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার কর্মসূচি সমাপ্ত করা হয়।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ