ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 পুলিশের স্পেশাল ব্রাঞ্চে আইএফআইসি ব্যাংকের চারা বিতরণ 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৮-৮-২০২৩ রাত ৯:৪০

বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী” এই স্লোগান নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ লাইন্সে ৫৫০টি চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠানের আয়োজন করলো শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। রবিবার সম্প্রতি ঢাকার কামরাঙ্গীর চরে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ লাইন্সের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক প্রধান বিভাগের সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি মো: সরওয়ার। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই থেকে মাসব্যাপী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। উক্ত অনুষ্ঠানে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বিনামূল্যে চারা প্রদান করার ঘোষণা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে ৫৫০টি চারা বিতরণ করা। টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের বিজনেস প্রধান শাখার মো: রফিকুল ইসলাম, আইএফআই ব্যাংক ইসলামপুর শাখার ব্যবস্থাপক সঞ্জীব কুমার দে, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত