নাগেশ্বরীতে ভূমি ও গৃহহীন ৪২ পরিবার পেলো জমিসহ ঘর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি ও গৃহহীন ৪২ পরিবারকে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রায়গঞ্জ ইউনিয়নের ৪১জন এবং নেওয়াশী ইউনিয়নের ১জন গৃহ ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী অফিসার ফারজানা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, সহকারী কমিশনার-ভূমি আশিক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামসহ অন্যরা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied