ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রামেকে করোনা-উপসর্গে আরো ১৭ জনের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১১:১৪
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ নারীসহ ‍আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ ‍আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তাদের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৮ জন। বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন, উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনা নেগেটিভ হওয়ার পর ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার  ৩ জন,  নওগাঁ ও কুষ্টিয়ার ১। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৮ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৩ দশমিক ৭১ শতাংশ।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪০২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন ‍এবং হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু