ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজে বিভিন্ন কর্মসূচি


আল জুবায়ের photo আল জুবায়ের
প্রকাশিত: ১০-৮-২০২৩ বিকাল ৫:৩৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। 

বুধবার ( ৯ আগস্ট) ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। 

 উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের সম্মানিত বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস - ২০২৩ উপলক্ষ্যে আগামী রবিবার (১৩ আগস্ট) ঢাকা কলেজে কুইজ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সকল কর্মসূচিতে ঢাকা কলেজের একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণির সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। 

কর্মসূচি সমূহ হল কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা । কুইজ প্রতিযোগিতায় একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য  নির্ধারিত বই "কারাগারের রোজনামচা "এবং স্নাতক- স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বই" আমার দেখা নয়াচিন"। কুইজ প্রতিযোগিতায় প্রশ্নসংখ্যা ২৫ এবং প্রতিযোগিতার সময় রবিবার (১৩ আগস্ট) সকাল ১১.০০ থেকে ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। 

আবৃতি প্রতিযোগিতার জন্য একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য নির্ধারিত কবি কামাল চৌধুরীর কবিতা "টুঙ্গিপাড়ার গ্রাম থেকে" ও স্নাতক- স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কবি নির্মলেন্দু গুন এর "স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হল "কবিতাটি নির্ধারণ করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার সময় রবিবার (১৩ আগস্ট) সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। 

এছাড়াও  রচনা প্রতিযোগিতায়  একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য ১৫০০ শব্দসংখ্যা বিশিষ্ট   নির্ধারিত রচনার শিরোনাম "বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন"এবং স্নাতক- স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০০ শব্দসংখ্যা বিশিষ্ট রচনার শিরোনাম "বিশ্বনেতা বঙ্গবন্ধু"। 

রচনা প্রতিযোগিতার  নিয়মাবলী :
১. রচনা A4 সাইজের সাদা কাগজে স্বহস্তে একদিকে লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।

২.রচনায় অবশ্যই জমাদানকারীর নাম, শ্রেণি, বিভাগ, রোল, বর্ষ,পিতা-মাতার নাম,ফোন নং উল্লেখ করতে হবে। 
৩.রচনার শব্দসংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা আবশ্যক।

৪.স্বহস্তে লিখিত রচনা ১৩/০৮/২০২৩ তারিখ বিকাল ৪.০০ টার মধ্যে ঢাকা কলেজ অফিস সহকারী শহিদুল ইসলামের নিকট শিক্ষার্থীদের সরাসরি জমা দিতে হবে ।

এমএসএম / এমএসএম

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

‎১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের