ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১০-৮-২০২৩ রাত ৯:১

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড ২০২২ সালের জন্য ১০শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করেছে। ১০ আগস্ট ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩৮ তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান মিসেস সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোঃ মঈনউদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং কোম্পানি সচিব মোঃ মনিরুল আলমসহ ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার সভাপতির ভাষণে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, এনসিসি ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি, মোট সম্পদ, ইপিএস পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে যার ফলে আমাদের ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিং এ উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত