ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা আজ
১৮ আগস্ট সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা ডেকেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।শুক্রবার (১১ আগস্ট) বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সমাবেশের আয়োজন করছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, আগস্ট বাঙালির চিরতম শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবন-মরণের সাথী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়, যা মানব ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়।
বাঙালির চিরতম শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩১ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ঐক্যবদ্ধ ছাত্রসমাজকে সাথে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র সমাবেশটি সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ একটি ‘বিশেষ বর্ধিত সভা’ আয়োজন করতে যাচ্ছে।বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হয়, ওই সভায় বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সব সদস্য এবং সব বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, কেন্দ্রের আওতাধীন কলেজ ও সরকারি মেডিকেল কলেজের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা