নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত
নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
পতাকা উত্তোলনের মাধ্যমে বৃহস্পতিবার দিনব্যাপী রোভারের বিভিন্ন কার্যক্রম ও দীক্ষা অনুষ্ঠানের সূচনা হয়। প্রফেসর মো.বেল্লাল হোসেন, অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি,নাগরপুর সরকারি কলেজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার,নাগরপুর, মো.মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক,নাগরপুর সরকারি কলেজ,স্কাউটার মো.জামাল হোসেন (এএলটি),জেলা কমিশনার,বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার, মো. মিনজুর রহমান,সহকারী কমিশনার,বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার, নাগরপুর উপজেলা স্কাউটস সম্পাদক ফজলুর রহমান।
কলেজ ইউনিটের আর এস এল ও আর এস এল প্রতিনিধি (বাংলাদেশ স্কাউটস টাংগাইল জেলা রোভার) মো.মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজ গার্ল ইন রোভার স্কাউট ইউনিটের সম্পাদক ও সহকারী অধ্যাপক শিরিন আক্তার, নাগরপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক কর্মকর্তা এবং টাংগাইল জেলা রোভারের রোভার প্রতিনিধিসহ নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের রোভারবৃন্দ।
দিনব্যাপী রোভার কার্যক্রম ও রোভার সহচরদের দীক্ষা শেষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা রোভার স্কাউটস এর গুরুত্ব ও যুবক সমাজকে রোভারের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আত্মিক ও সামাজিক উন্নয়নে অবদানের বিষয়েরও গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
Link Copied